RRB Group D • Mathematics Question ID: #913
প্রথম 5 টি মৌলিক সংখ্যার যোগফল কত?
 Correct Solution & Detailed Explanation
প্রথম 5টি মৌলিক সংখ্যা হলো: 2, 3, 5, 7, 11।
যোগফল = 2 + 3 + 5 + 7 + 11 = 28।
 Share Question With Friends
 Related Practice Questions & Answers
 Frequently Asked Questions & Solutions
1. একজন নির্মাতা 20% লাভে একজন পাইকারি বিক্রেতার কাছে একটি পণ্য বিক্রি করে। পাইকারি বিক্রেতা আবার 25% লাভে একজন খুচরা বিক্রেতার কাছে পণ্যটি বিক্রি করে এবং খুচরা বিক্রেতা 24% লাভে গ্রাহকের কাছে পণ্যটি বিক্রি করে। খুচরা বিক্রেতা ₹372 তে পণ্যটি বিক্রি করে থাকলে, পণ্যটির নির্মাণ-ব্যয় কত ছিল?
 Correct Answer: ₹200
Detailed Explanation: ধরি নির্মাণ ব্যয় = C।
C × (120/100) × (125/100) × (124/100) = 372
⇒ C × (6/5) × (5/4) × (31/25) = 372
⇒ C × (3/2) × (31/25) = 372
⇒ C × (93/50) = 372 ⇒ C = (372 × 50) / 93 = 4 × 50 = ₹200।
2. 59 m/sec বেগে চলমান একটি X m দৈর্ঘ্যের ট্রেন 9 সেকেন্ডে একটি রেলওয়ে প্ল্যাটফর্মকে অতিক্রম করে। রেলওয়ে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 279 m হলে X এর মান নির্ণয় করুন।
 Correct Answer: 252
Detailed Explanation: মোট অতিক্রান্ত দূরত্ব = বেগ × সময় = 59 × 9 = 531 m।
ট্রেনের দৈর্ঘ্য (X) = মোট দূরত্ব - প্ল্যাটফর্মের দৈর্ঘ্য
= 531 - 279 = 252 m।
3. প্রদত্ত বিবৃতি এবং সিদ্ধান্তগুলি মনোযোগ সহকারে পড়ুন। প্রদত্ত বিবৃতিগুলি সাধারণভাবে জানা তথ্যগুলির থেকে ভিন্ন বলে মনে হলেও তা সত্য হিসাবেই মেনে নিন এবং কোন সিদ্ধান্ত(গুলি) প্রদত্ত বিবৃতিগুলিকে যুক্তিযুক্তভাবে অনুসরণ করবে, তা নির্ধারণ করুন। বিবৃতি: সব গাড়ি হয় ভবন। সব ভবন হয় কাগজ। সিদ্ধান্ত: (I) কিছু ভবন হয় গাড়ি। (II) সব গাড়ি হয় কাগজ।
 Correct Answer: উভয় সিদ্ধান্ত (I) এবং (II) অনুসরণ করে।
Detailed Explanation:
4. ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে, EFJL একটি নির্দিষ্ট পদ্ধতিতে HKMQ এর সঙ্গে সম্পর্কিত। অনুরূপভাবে, QZVF সম্পর্কিত TEYK এর সঙ্গে। অনুরূপ যুক্তিতে ZOEU নিচের কোন বিকল্পটির সঙ্গে সম্পর্কিত?
 Correct Answer: CTHZ
Detailed Explanation:
5. জারণের (Oxidation) ক্ষেত্রে ইলেকট্রনীয় মতবাদ অনুসারে কোনটি ঠিক?
 Correct Answer: ইলেকট্রন বর্জন করে
Detailed Explanation: ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী যে প্রক্রিয়ায় কোনো পরমাণু, অণু বা মূলক এক বা একাধিক ইলেকট্রন বর্জন বা ত্যাগ করে, তাকে জারণ (Oxidation) বলা হয়।
.