RRB Group D • Mathematics
Question ID: #842
বার্ষিক সরল সুদের একটি নির্দিষ্ট হারে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 4 বছরের জন্য বিনিয়োগ করা হয়েছিল। যদি এই অর্থকে বার্ষিক 3% বেশি হারে বিনিয়োগ করা হত, তাহলে ₹960 বেশি পাওয়া যেত। মূলধন নির্ণয় করুন।
Correct Solution & Detailed Explanation
অতিরিক্ত সুদ% = 4 × 3% = 12%।
মূলধনের 12% = ₹960 ⇒ মূলধন = (960 / 12) × 100 = ₹8,000।
মূলধনের 12% = ₹960 ⇒ মূলধন = (960 / 12) × 100 = ₹8,000।
1. 2 kg ভরের একটি বস্তু 10 m/s গতিবেগে গতিশীল। বস্তুটির উপর 5 s এর জন্য 4 N বল প্রয়োগ করা হয়। তাহলে, অন্তিম বেগ কত হবে?
Correct Answer:
20 m/s
Detailed Explanation: ত্বরণ a = F / m = 4 N / 2 kg = 2 m/s²।
অন্তিম বেগ v = u + at = 10 + (2 × 5) = 10 + 10 = 20 m/s।
অন্তিম বেগ v = u + at = 10 + (2 × 5) = 10 + 10 = 20 m/s।
2. বিচ্ছুরণের কারণে একটি পর্দায় প্রাপ্ত সাতটি রঙের পটি (band)-কে ______ বলা হয়।
Correct Answer:
বর্ণালী
Detailed Explanation: সাদা আলোর বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যে বিশ্লিষ্ট হয়ে পর্দায় সাতটি রঙের যে রঙিন পট্টি তৈরি করে, তাকে বর্ণালী (Spectrum) বলে।
3. একজন মহিলা 80 min ধরে 20 m/min গতিবেগে এবং 60 min ধরে 55 m/min গতিবেগে ভ্রমণ করেছেন। তার গড় গতিবেগ (m/min) কত?
Correct Answer:
35
Detailed Explanation: মোট দূরত্ব = (80 × 20) + (60 × 55) = 1600 + 3300 = 4900 m। মোট সময় = 80 + 60 = 140 min। গড় গতিবেগ = 4900 / 140 = 35 m/min।
4. মরিচা পড়া রোধ করতে কোন পদ্ধতিতে ইস্পাত ও লোহার উপর দস্তার প্রলেপ দেওয়া হয়?
Correct Answer:
দস্তালেপন
Detailed Explanation:
5. একটি শ্রেণির 40 জন শিক্ষার্থীর গড় বয়স 33 বছর। শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হলে, সমগ্র শ্রেণির গড় বয়স 34 বছর হবে। শিক্ষকের বয়স (বছরে) কত?
Correct Answer:
74
Detailed Explanation: শিক্ষকের বয়স = নতুন গড় + (পূর্ববর্তী ছাত্র সংখ্যা × গড় বৃদ্ধি)
= 34 + (40 × 1) = 34 + 40 = 74 বছর।
= 34 + (40 × 1) = 34 + 40 = 74 বছর।