RRB Group D • Reasoning Question ID: #458
A, B, C, D, E, F এবং G একটি বৃত্তাকার টেবিলকে ঘিরে টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। D বসে আছে G এর বাম দিকে দ্বিতীয় স্থানে। B বসে আছে D এর বাম দিকে দ্বিতীয় স্থানে। C বসে আছে A এর ঠিক ডান পাশে। E বসে আছে C এর বাম দিকে তৃতীয় স্থানে। E এর বাম দিক থেকে গণনা করলে, E এবং F এর মাঝে কতজন বসে আছে?
 Correct Solution & Detailed Explanation
বৃত্তাকার অবস্থানে ঘড়ির কাঁটার দিকে সাজালে: E - D - F - B - G - A - C। E-এর বাম দিক থেকে গণনা করলে E এবং F-এর মাঝে কেবল D (একজন) বসে আছে।
 Share Question With Friends
 Related Practice Questions & Answers
 Frequently Asked Questions & Solutions
1. আয়তক্ষেত্র ABCD এর অভ্যন্তরে P হল একটি বিন্দু। যদি PA = 57 cm, PB = 9 cm, এবং PC = 54 cm হয়, তবে PD এর দৈর্ঘ্য (cm এ) কত?
 Correct Answer: 78
Detailed Explanation: ব্রিটিশ ফ্ল্যাগ উপপাদ্য অনুসারে:
PA² + PC² = PB² + PD²
⇒ 57² + 54² = 9² + PD²
⇒ 3249 + 2916 = 81 + PD²
⇒ 6165 - 81 = PD² ⇒ PD² = 6084
⇒ PD = √6084 = 78 cm।
2. মূল থেকে উপড়ে ফেলা একটি গাছকে রোদে ফেলে রাখা হয়েছিল। কয়েক ঘণ্টা পরে, গাছটি শুকিয়ে দুর্বল হয়ে পড়েছিল। এর সম্ভাব্য কারণ কী হতে পারে?
 Correct Answer: জাইলেমের মাধ্যমে জল পরিবহন বন্ধ হয়ে গিয়েছিল
Detailed Explanation:
3. প্রদত্ত বিবৃতি এবং সিদ্ধান্তগুলি মনোযোগ সহকারে পড়ুন। প্রদত্ত বিবৃতিগুলি সাধারণভাবে পরিচিত তথ্যগুলির থেকে ভিন্ন বলে মনে হলেও তা সত্য হিসাবেই মেনে নিন এবং কোন সিদ্ধান্ত(গুলি) প্রদত্ত বিবৃতিগুলিকে যুক্তিযুক্তভাবে অনুসরণ করবে, তা নির্ধারণ করুন। বিবৃতি: কিছু ধান হয় চাল। কিছু চাল হয় গম। সিদ্ধান্ত: (I) কিছু ধান হয় গম। (II) সব গম হয় চাল।
 Correct Answer: সিদ্ধান্ত (I) বা (II) কোনোটিই অনুসরণ করে না।
Detailed Explanation:
4. কোনটিকে জৈব যৌগ (Organic compound) হিসাবে বিবেচনা করা হয় না?
 Correct Answer: সোডিয়াম কার্বনেট (Na₂CO₃)
Detailed Explanation: কার্বনেট, বাইকার্বনেট ও ধাতব সায়ানাইড যৌগগুলিতে কার্বন থাকা সত্ত্বেও তাদের অজৈব যৌগ হিসেবে গণ্য করা হয়। তাই Na₂CO₃ একটি অজৈব লবণ।
5. 15 বছর আগে সোনিয়ার বিয়ে হয়েছিল। তার বর্তমান বয়স হল বিয়ের সময় তার বয়সের 8/5 গুণ। তার বিয়ের সময় তার বোন, তার থেকে 8 বছরের ছোট ছিল। তার বোনের বর্তমান বয়স কত?
 Correct Answer: 32 বছর
Detailed Explanation: বিয়ের সময় সোনিয়ার বয়স x হলে, x + 15 = (8/5)x => x = 25 বছর। বিয়ের সময় বোনের বয়স = 25 - 8 = 17 বছর। বোনের বর্তমান বয়স = 17 + 15 = 32 বছর।
.