নীচের কোনটি অলীক বল?
ঘর্ষণ বল
অভিকেন্দ্র বল
অপকেন্দ্র বল
মহাকর্ষ বল

Frequently Asked Questions

Question:- হাইড্রলিক প্রেস কোন নীতির উপর প্রতিষ্ঠিত?

Answer:- পাস্কালের সূত্র

Question:- মসৃণ তলে চলার সময় ব্যক্তি পড়ে যেতে পারে, কারণ-

Answer:- ঘর্ষণ বল শূন্য

Question:- দুধকে যখন মন্থন (Churned) করা হয়, তার থেকে ক্রিম আলাদা হয়ে যায় কোন বলের কারণে?

Answer:- সেন্ট্রিফিউগাল বল

Question:- পর্বতারোহী ও বিমানচালকেরা বায়ুর চাপ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করেন?

Answer:- অ্যানেরয়েড ব্যারোমিটার

Question:- কোথায় রান্না করতে সবথেকে বেশি সময় লাগবে?

Answer:- মাউন্ট এভারেস্ট-এ

Question:- ব্যারোমিটার কে আবিষ্কার করেন?

Answer:- ই. টরিসেলী

Question:- ʺবারʺ নিম্নের কোনটির একক?

Answer:- চাপ

Question:- ঘর্ষণ বল কাজ করে-

Answer:- প্রযুক্ত বলের বিপরীত অভিমুখে

Question:- প্রকৃতিতে কখনও একাকীভাবে কাজ করে না,

Answer:- বল

Question:- 0°C উষ্ণতায় 760 মিমি পারদস্তম্ভের চাপকে বলা হয়-

Answer:- 1 অ্যাটমস্ফিয়ার

Question:- প্রকৃতির সবচেয়ে শক্তিশালী বল হল-

Answer:- নিউক্লীয় বল

Question:- নিম্নলিখিত কোন সমীকরণ চাপের রাশিমালাকে প্রকাশ করে?

Answer:- বল/ক্ষেত্রফল

Question:- গাড়িতে ব্রেক প্রয়োগ করার পর কোন বল গাড়ীকে থামাতে সাহায্য করে?

Answer:- ঘর্ষণ বল

Question:- কোনো বেলুন ফাটানোর জন্য পেরেক অপেক্ষা সূঁচ অনেক বেশি উপযোগী। কেন?

Answer:- পেরেকের থেকে সূঁচ অনেক বেশি চাপ প্রয়োগ করে।

Question:- চাপের SI একক কী?

Answer:- পাস্কাল

Question:- ভর এবং ত্বরণের গুণফল

Answer:- বল

Question:- যখন একটি বস্তু কোন গোলাকার পথে ঘোরে, যে বল ওই ঘূর্ণায়মান বস্তুর উপর প্রয়োগ করা হয় তাকে বলে-

Answer:- সেন্ট্রিপিটাল ফোর্স

Question:- নীচের কোনটি অলীক বল?

Answer:- অপকেন্দ্র বল

Question:- নিম্নলিখিত কোন বলটি সংরক্ষী বল নয়?

Answer:- ঘর্ষনজনিত বল

Question:- একটি আবদ্ধ পাত্রে কোনো আদর্শ গ্যাসের আয়তন দ্বিগুণ এবং তাপমাত্রাও (ʺk) দ্বিগুণ করা হলে ওই গ্যাসের চাপ-

Answer:- অপরিবর্তিত থাকবে

Question:- স্থির উষ্ণতায় যদি চাপ কমে যায় তবে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন-

Answer:- বেড়ে যাবে

Question:- চাপ প্রয়োগ করে দুই বা ততোধিক বরফখণ্ডকে জুড়ে দেওয়ার পদ্ধতিকে বলে-

Answer:- পুনঃশিলীভবন

Question:- সমতল রাস্তায় গতিশীল মোটরগাড়ি বাঁক নেওয়ার সময় পিছলে যেতে পারি-

Answer:- প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের অভাবে

Question:- একটি নলের দুটি মুখ বায়ুনিরুদ্ধভাবে বন্ধ করা হল। আবদ্ধ বাতাসের চাপ-

Answer:- বায়ুমণ্ডলের চাপের সমান

Question:- একটি সংবাহকের রোধ নিচে দেওয়া কোনটির উপর নির্ভরশীল নয়?

Answer:- চাপ