RRB Group D • Reasoning Question ID: #953
প্রদত্ত বিবৃতি এবং সিদ্ধান্তগুলি বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নির্ধারণ করুন:

বিবৃতি:
• কিছু কীইবোর্ড হয় মাউস।
• সব ইনভার্টার হয় মাউস।

সিদ্ধান্ত:
(I) কিছু কীইবোর্ড হয় ইনভার্টার।
(II) সব মাউস হয় ইনভার্টার।
 Correct Solution & Detailed Explanation
কীইবোর্ড এবং ইনভার্টারের মধ্যে সরাসরি কোনো সম্পর্ক উল্লেখ নেই এবং সব মাউস ইনভার্টার নাও হতে পারে (বরং সব ইনভার্টার মাউস)। সুতরাং কোনো সিদ্ধান্তই নিশ্চিতভাবে অনুসরণ করে না।
 Share Question With Friends
 Related Practice Questions & Answers
 Frequently Asked Questions & Solutions
1. সাবান দ্বারা পরিষ্কারের করার ক্ষেত্রে মিশেলের প্রধান ভূমিকা কী?
 Correct Answer: কাপড় থেকে তেল এবং ময়লাকে আকর্ষণ করে অপসারণ করা
Detailed Explanation: সাবানের অণুগুলি ময়লা বা তেলের চারিদিকে মিশেল (micelle) গঠন করে। মিশেলের হাইড্রোফোবিক প্রান্ত তেলের সাথে এবং হাইড্রোফিলিক প্রান্ত জলের সাথে যুক্ত হয়ে ময়লাকে কাপড় থেকে টেনে বের করে আনে।
2. প্রদত্ত ক্রমের প্রশ্নবোধক চিহ্নটির ( ? ) স্থানে কোন সংখ্যাটি বসবে?

113   99   85   71   57   ?
 Correct Answer: 43
Detailed Explanation: প্রতিটি পদে 14 করে হ্রাস পাচ্ছে:
• 113 - 14 = 99
• 99 - 14 = 85
• 85 - 14 = 71
• 71 - 14 = 57
• 57 - 14 = 43।
3. একটি পাইপ 3 মিনিটে একটি ট্যাঙ্ককে পূর্ণ করতে পারে, অন্যদিকে আরেকটি পাইপ সম্পূর্ণ ভরা ট্যাঙ্কটিকে 12 মিনিটে খালি করতে পারে। ট্যাঙ্কটি খালি থাকাকালীন যদি উভয় পাইপ একসঙ্গে খোলা হয়, তাহলে ট্যাঙ্কের এক-চতুর্থাংশ পূর্ণ করতে কত সময় (মিনিটে) লাগবে?
 Correct Answer: 1
Detailed Explanation: ট্যাঙ্কের মোট ধারণক্ষমতা = 12 ইউনিট।
পূর্ণ করার ক্ষমতা = +4 ইউনিট/মিনিট, খালি করার ক্ষমতা = -1 ইউনিট/মিনিট।
কার্যকর ক্ষমতা = 4 - 1 = 3 ইউনিট/মিনিট।
ট্যাঙ্কের এক-চতুর্থাংশ = 12 / 4 = 3 ইউনিট।
সময় লাগবে = 3 / 3 = 1 মিনিট।
4. একটি ওয়াশিং মেশিনের দাম, একটি টিভির দামের চেয়ে 50% কম। যদি ওয়াশিং মেশিনের দাম 33% বৃদ্ধি পায় এবং টিভির দাম 13% হ্রাস পায়, তাহলে 4টি ওয়াশিং মেশিন এবং 2টি টিভির মোট দামের শতকরা পরিবর্তন কত হবে?
 Correct Answer: 10% বৃদ্ধি
Detailed Explanation:
5. একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে,
• 'A + B' মানে 'A হল B এর বোন'
• 'A − B' মানে 'A হল B এর মা'
• 'A × B' মানে 'A হল B এর স্বামী'
• 'A ÷ B' মানে 'A হল B এর ভাই'

প্রদত্ত শর্তের ভিত্তিতে, 'T + K ÷ S × U - J' হলে T কীভাবে J এর সঙ্গে সম্পর্কিত?
 Correct Answer: বাবার বোন
Detailed Explanation: সম্পর্কের বিশ্লেষণ:
• U - J ⇒ U হলো J-এর মা।
• S × U ⇒ S হলো U-এর স্বামী, অর্থাৎ S হলো J-এর বাবা।
• T + K ÷ S ⇒ T, K এবং S পরস্পর ভাই-বোন (যেখানে T একজন নারী)।
অতএব, T হলো J-এর বাবার বোন (পিসি / Father's sister)।
.