RRB Group D • Reasoning
Question ID: #388
নিম্নে প্রদত্ত ত্রয়ী দুটির মতো অনুরূপ বিন্যাস অনুসরণ করে, এমন ত্রয়ীটি চয়ন করুন। উভয় ত্রয়ী অনুরূপ বিন্যাস অনুসরণ করে।
PI - MF - KN
SL - PI - NQ
PI - MF - KN
SL - PI - NQ
Correct Solution & Detailed Explanation
প্যাটার্ন: প্রথম গুচ্ছ থেকে (-3, -3) করে দ্বিতীয় গুচ্ছ এবং দ্বিতীয় গুচ্ছ থেকে (-2, +8) করে তৃতীয় গুচ্ছ গঠিত হচ্ছে।
1. যদি ‘+’ ও ‘−’ পরস্পর স্থান বিনিময় করে এবং ‘×’ ও ‘÷’ পরস্পর স্থান বিনিময় করে, তাহলে নিম্নলিখিত সমীকরণে প্রশ্নবোধক চিহ্ন ( ? ) এর স্থানে কী বসবে?
409 ÷ 2 + 416 × 8 − 76 = ?
409 ÷ 2 + 416 × 8 − 76 = ?
Correct Answer:
842
Detailed Explanation: চিহ্ন বিনিময়ের পর সমীকরণ:
409 × 2 - 416 ÷ 8 + 76
= 818 - 52 + 76
= 894 - 52 = 842।
409 × 2 - 416 ÷ 8 + 76
= 818 - 52 + 76
= 894 - 52 = 842।
2. নিন্মোক্ত কোন বিকল্পটি সুষমবৃত্তীয় গতির একটি উদাহরণ?
Correct Answer:
একটি ফ্যানের ব্লেডের ধ্রুবক দ্রুতিতে ঘোরা
Detailed Explanation: কোনো বস্তু বৃত্তাকার পথে ধ্রুবক দ্রুতিতে ঘুরলে তার গতিকে সুষম বৃত্তীয় গতি বলে। ফ্যানের ব্লেডের ধ্রুবক দ্রুতিতে ঘোরা এর একটি সঠিক উদাহরণ।
3. রঞ্জিত ₹582 মূল্যে একটি পণ্য বিক্রি করে, 20% লাভ করেছেন। পণ্যটির ক্রয়মূল্য (₹ তে) কত ছিল?
Correct Answer:
485
Detailed Explanation: ক্রয়মূল্য (CP) = SP / 1.20 = 582 / 1.20 = ₹485।
4. ভ্যাসেকটমি যেভাবে মানব পুরুষদের সঙ্গে সম্পর্কিত, নিম্নোক্ত কোনটি ঠিক তেমন ভাবে মানব মহিলাদের সঙ্গে সম্পর্কিত?
Correct Answer:
টিউবেকটমি
Detailed Explanation: ভ্যাসেকটমি যেমন পুরুষদের শুক্রনালী কেটে বা বেঁধে দেওয়া একটি স্থায়ী অস্ত্রোপচার পদ্ধতি, তেমনি নারীদের ডিম্বনালী বা ফ্যালোপিয়ান টিউব কেটে বা বেঁধে দেওয়ার স্থায়ী বন্ধ্যাকরণ পদ্ধতিকে টিউবেকটমি (Tubectomy) বলে।
5. নিউরনের কোন অংশে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম থাকে?
Correct Answer:
কোষদেহ
Detailed Explanation: নিউরনের প্রধান স্ফীত অংশটিকে কোষদেহ (Cyton বা Soma) বলা হয়, যার অভ্যন্তরে সুনির্দিষ্ট নিউক্লিয়াস, নিউরোপ্লাজম (সাইটোপ্লাজম) এবং নিজল দানা অবস্থান করে।